1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত

রাজশাহী মহানগরীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ১০ ককটেল উদ্ধার

  • সম্পাদনার সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  শুক্রবার (৫ জানুয়ারী) দিনগত রাত দেড়টার দিকে নগরীর উপশহর প্রাথমিত স্কুলের পাশ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। খবর পেয়ে আরএমপি’র বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেল গুলি উদ্ধার করে পাশের স্যাটেলাইট টাউন স্কুলমাঠে নিষ্ক্রিয় করেন। জানা গেছে, উপশহর প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী স্যাটেলাইট টাউন স্কুল পূর্ব নির্ধারিত ভোটকেন্দ্র। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি নগরীর উপশহর প্রাথমিক স্কুলের পাশের সড়ক দিয়ে অতিক্রম করার সময় মিছিল থেকে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিল থেকে মোঃ সুজন ইসলাম তৌহিদ নামের বিএনপির এক সমর্থককে আটক করে।
জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম উপশহর প্রাথমিক স্কুলের সড়কসংলগ্ন এলাকা থেকে দুটি বালতিতে থাকা দশটি ককটেল উদ্ধার করে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোঃ রহুল আমিন বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করতে বিএনপির মশাল মিছিলের সময় ককটেলগুলো সেখানে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। মিছিলে বিস্ফোরক বহন করা হচ্ছে বলেও পুলিশের কাছে তথ্য ছিল। মিছিলের শেষ প্রান্তে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে সেখান থেকে বিএনপির এক কর্মীকে আটকের পর বাকি ককটেলগুলোর তথ্য মিলে। পরে সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies