1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

এটি জনগণের নির্বাচন নয় : রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে, জনগণের সম্পদ লুট করে আজকে তারা ‘শাদ্দাদের বেহেশত’ বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সেজন্য তারা আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে। এটি জনগণের নির্বাচন নয়। খুনি ও লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একতরফা ভোট বর্জনের আহ্বান জানান তিনি।

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে রোববার সকালে মালিবাগ কাঁচা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না।

তিনি বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়।

তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, খুনীদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন, এ নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকূল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies