1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:

রামেক হাসপাতালের ওটি থেকে ভূয়া চিকিৎসক গ্রেফতার

  • সম্পাদনার সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সামিউর রহমান (২৭) নামে এক ভূয়া চিকিৎসককে গ্রেফতার করেছে আনসার সদস্যরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে নগরীর রাজপাড়া থানায় প্রতারণা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার ভূয়া চিকিৎসক সামিউর নগরীর উপ ভদ্রা এলাকার রাশেদুর রহমানের ছেলে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সে আমাদের ইমার্জেন্সি বিভাগের ওটিতে ছিল ভূয়া চিকিৎসক সামিউর। এ সময় তার কথাবার্তা শুনে দায়িত্বরতদের সন্দেহ হয়। পরে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সম্ভবত সে মানসিক ভারসাম্যহীন। তাকে মানসিক চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সামিউর আগে সরকারি ডেন্টাল আইএইচটির শিার্থী ছিল বলে জানতে পেরেছি। যার জন্য হাসপাতালে তার আগেও আনাগোনা ছিল। কিন্তু চিকিৎসক হিসেবে কখনও পরিচয় দেয়নি। প্রথমবার পরিচয় দিতে এসেই সে আটক হয়েছে। এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতাল থেকে ওই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে আনে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies