1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কলাবরেটর হিসেবে কাজ করছে : রিজভী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের কলাবরেটর হিসেবে কাজ করছে।’শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানার উদ্যোগে উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন তিনি। রিজভী আহমেদ বলেন, “একতরফা ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করলেও গতকাল দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে ‘বাংলাদেশের নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি ও তাদের মিত্ররা এবং লক্ষ্য অর্জনে অবরোধ কার্যকর করতে তারা সমুদয় প্রচেষ্টা জোরদার করেছে।’ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নব্য রাজাকারে পরিণত হয়েছে।” তিনি বলেন, ‘বর্তমানে যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে তা হলো তামাশা আর প্রতারণার নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের প্রায় ৬৩ জনপ্রিয় রাজনৈতিক দল আমরা মামুরা স্টাইলের এ নির্বাচন বর্জন করেছে। অবৈধ সরকার রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে, গ্রেফতার করে, গায়েবি সাজা দিয়ে এমনকি হত্যা করে দেশজুড়ে এক ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। বিএনপির প্রায় দুই কোটি নেতাকর্মী এখন বাড়ি ছাড়া, ঘর ছাড়া। কারাগারের ভেতরও নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের ওপর জুলুম নির্যাতন চলছে। দেশে ও বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ সরকারের দালালি করছে।’ তিনি বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করার ঘটনার তীব্র নিন্দা জানান।

একই সাথে বিএনপি সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছে, দেশবাসীকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার যে আহ্বান জানিয়েছে তা সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানান রিজভী।

এসময় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, থানা বিএনপি নেতা হারুনুর রশিদ খোকা, রিপন হাসান, সোলায়মানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies