1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

প্রধানমন্ত্রী হুঙ্কার দিলেও জনগণ ভোট দিতে যাবে না: রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ বার প্রদশিত হয়েছে

‘একতরফা ডামি’ নির্বাচনের প্রচারণায় নেমে প্রধানমন্ত্রী ‘সন্ত্রাসীদের’ ভাষায় হুঙ্কার দিলেও জনগণ ভোট কেন্দ্রে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে এলিফেন্ট রোড ও বেইলি রোডে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, ডামি নির্বাচনের প্রচারণায় নেমে গতকাল সিলেটে প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তা হলোও সন্ত্রাসীদের ভাষা। তিনি সন্ত্রাসীদের ভাষায় হুঙ্কার দিচ্ছেন। এভাবে হুঙ্কার দিলেও ৭ই জানুয়ারি জনগণ ভোট দিতে যাবে না। প্রধানমন্ত্রীকে বলবো, আপনার এতো সাহস থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেনো? আপনি দেবেন না। কারণ আপনি ভালো করেই জানেন, জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আপনার জামানতই থাকবে না। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। রিজভী বলেন, ৭ই জানুয়ারির সাজানো ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে ওরা ছাড়া কেউই ভোট কেন্দ্রে যাবে না।
আমরা জনসাধারণকে বলবো, ঐক্যবদ্ধ হয়ে এই ডামি নির্বাচন বর্জন করুন। কেউ ৭ই জানুয়ারি ভোট কেন্দ্রে যাবে না। আপনিও নিজেও যাবেন না, অন্যকে যেতে বারণ করুন। তিনি বলেন, এই ফ্যাসিস্ট অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। ওরা নীল-নকশার নির্বাচন করে ক্ষমতায় বসে থাকলেও জনগণ জানে তারা অবৈধ একটি গায়ের জোরের সরকার। রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। এ নির্বাচন দেশে-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ বিদেশীরা দেখছে কিভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ডামি প্রার্থী সাজিয়ে সরকার একটি একতরফা নির্বাচন করছে। একই সঙ্গে রিজভী ধিক্কার জানিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে ধুলোয় মিশিয়ে দিয়ে যারা এই অবৈধ ডামি নির্বাচনে প্রার্থী হয়েছেন, হালুয়া-রুটির লোভে নির্বাচনে তারা জনগণের কাছে বিশ্বাসঘাতক দালাল হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। সকাল সাড়ে ৮টায় প্রথমে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ৯/১০ জন নেতা-কর্মী নিয়ে এলিফেন্ট রোড এবং পরে বেইলি রোডের দোকানে, ফুটপাতে পথচারীদের এবং রিকশা-সিএনজি চালক ও যাত্রীদের হাতে ৭ই জানুয়ারির ভোট বর্জনের লিফলেট তুলে দেন। এ সময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ নেতারা ছিলেন।৭ জানুয়ারি ভোট বর্জনে বিএনপি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সারাদেশে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করার কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ঘোষণা করেন। তিনি জনগণকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স-ইউটিলিটি বিল প্রদান স্থগিত এবং মামলায় আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies