1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ “উন্নয়ন,শক্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচি মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির’র আয়োজনে জাতীয় উত্তোলন, মানববন্ধন এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি কালাই পৌরসভার প্রধান শহর প্রদণি করে কালাই বাস স্ট্যান্ডের সামনে কালাই-মোকামতলা মহাসড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সংগঠন ও শিা প্রতিষ্ঠানের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনের শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনাসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, কালাই থানা তদন্ত অফিসার মো. আনোয়ার হোসেন, কালাই উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরতি মহিলা সদস্য মিসেস রত্না রশীদ, মহিলা ভাইস-চেয়ারম্যান সাবানা আক্তার, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসকাব কালাই এর উপদেষ্টা অধ্য আমিনুল ইসলাম, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মো. মাহবুবুল হাসান, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও গণমাধ্যকর্মী মোছা.সামছুন নাহার প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য,স্কাউট সদস্য এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিা প্রতিষ্ঠানের প্রধান ও শিার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি বন্ধ করতে সবার আগে আমাদের নিজেদের চরিত্র পাল্টাতে হবে। সেই সাথে দুর্নীতি সহায়ক সকল কার্যক্রম বন্ধ করতে হবে। চাকুরীতে নিয়োগ ও সেবা প্রদানের েেত্র এমন পদ্ধতি চালু করতে হবে, যাতে কেউ দুর্নীতি করতে না পারে। এছাড়া সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies