1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

২৪ ঘণ্টায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৭ মামলা, গ্রেফতার ২১৫

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় সাতটি মামলা দায়ের হয়েছে। ৮৭৫ জনের অধিক নেতাকর্মীকে (এজাহারনামীয়সহ অজ্ঞাত) আসামি করা হয়েছে।

এছাড়া ১০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানান রিজভী।

বিএনপির এই মুখপাত্র বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দীন টুকু ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালুসহ বেশকয়েকজন নেতাকর্মীকে রাজধানীর শাহজাহানপুর থানার একটি মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে দুই বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলায় ফরমায়েশী সাজা প্রত্যাহারের জোর আহ্বান জানান রিজভী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies