1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমান ৭ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ৩ জেলায় আচ্ছেন আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে-ইসি সচিব বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল  ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি-নওগাঁয় জামায়াত আমির ১৫ বছর পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ, জালিয়াতির আশঙ্কা নেই : মির্জা ফখরুল একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল বগুড়ায় মাদকবিরোধী কাবাডি টুর্নামেন্টে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা গোদাগাড়ীতে দুর্নীতিহীন, ন্যায়বিচারপন্থী ও উন্নয়নমুখী নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

সুষ্ঠু নির্বাচনি পরিবেশের অপেক্ষায় আছি: মুজিবুল হক চুন্নু

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সুষ্ঠু পরিবেশ হবে। আমরা সেই সুষ্ঠু পরিবেশ হওয়ার জন্য অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে সে ব্যাপারে তার দল এখনো পুরোপুরি নিশ্চিত না। রোববার দুপুরে বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন। জাতীয় পার্টির মহাসচিব বলেন, কারও সঙ্গে আলোচনা কিংবা দর কষাকষিতে আমরা আর নেই। আমরা বলেছিলাম ৩০০ আসনে মনোনয়ন দেব; তাই দিয়েছি, কয়েকটা হয়তো দিতে পারিনি। আমরা আমাদের নিজেদের শক্তিতে নির্বাচন করতে চাই। কারও সঙ্গে সমন্বয় বা যোগাযোগ আমাদের হয়নি, আমাদেরও ইচ্ছা নেই। তিনি বলেন, আমরা একটা জিনিস চাই, নির্বাচন ভালো পরিবেশে হবে। সুষ্ঠু পরিবেশে হবে। নির্বাচনে ভোটার আসবে এ রকম আস্থার অবস্থা সৃষ্টি করতে হবে। ভোটার এলে ভোট দিতে পারবে এ রকম একটা বিশ্বাসযোগ্য অবস্থার সৃষ্টি হোক, নির্বাচন কমিশনের কাছে এটা আমাদের প্রথম এবং শেষ কামনা। এক প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টিতে মান-অভিমান নেই। জাতীয় পার্টির বাইরে বহিষ্কৃতদের ভেতরে মান-অভিমান থাকতেই পারে। সেটা তাদের বিষয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে যে দল, সাংগঠনিক কাঠামো আছে সেখানে মান-অভিমান দেখি না।

তিনি বলেন, নির্বাচনে আমাদের ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৮০০। সবাইকে মনোনয়ন দিতে পারিনি, ২৯৬টিতে মনোনয়ন দিয়েছি। এর মধ্যে যারা পাননি, তাদের মান-অভিমান আছে। আমাকে অনেকে বলেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies