1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

কারামুক্তির পর নৌকার প্রার্থী হলেন বিএনপি নেতা শাহজাহান ওমর

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ বার প্রদশিত হয়েছে

জামিনে কারাগার থেকে বের হওয়ার পর আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শাহজাহান ওমর নিজেই এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি থেকে পদত্যাগ করেছেন। আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারপর আজ আওয়ামী লীগ তাকে ঝালকাঠি-১ আসন থেকে দলীয় মনোনয়ন দিয়েছে। তিনি অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাবেক এই আইন প্রতিমন্ত্রী রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় বাসে অগ্নিসংযোগের মামলায় বুধবার (২৯ নভেম্বর) জামিন পেয়ে মুক্ত হয়েছেন।

জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধের আগের দিন ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউ মার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের পাশে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় বাসের চালক মামলাটি দায়ের করেন।

ওইদিন মধ্যরাতে রাজধানীর বনশ্রী থেকে ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন ৫ নভেম্বর এ মামলায় শাহজাহান ওমরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ৯ নভেম্বর চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের পরিদর্শক সাইরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies