1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প বগুড়া জেলা জাতীয়বাদী সংবাদ পত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের আগে গ্রাহকের মাংসের টাকা নিয়ে উধাও জামায়াত নেতা  মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার বগুড়ায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিআইওর ছোট কাজে বড় দুর্নীতি দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

রামেকে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাদের মৃত্যু হয়। এর আগে একদিনে দুজনের মৃত্যুর রেকর্ড ছিল। এ নিয়ে রামেক হাসপাতালে এ বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৪ জনের।
মৃতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার আসগর আলীর ছেলে রাবিউল ইসলাম (৪২), নওগাঁর আত্রাই উপজেলার মোঃ সাকিমের ছেলে মোঃ ফারুক (৪৩), রাজশাহীর বাঘা উপজেলার জিল্লুর রহমানের ছেলে মোঃ আরাফাত (১৪) ও রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ফণিন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে পুলক কুমার চক্রবর্তী (৭০)।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, যারা মারা গেছে তাদের একজন সম্প্রতি ভারত গিয়েছিলেন। এছাড়া বাকিদের কোনো ভ্রমণ ইতিহাস নেই। তারা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তাদের অবস্থার অবনতি হলে আইসিইউতে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তারা।
তিনি বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ১৭ জন রোগী। এরমধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৬৮ জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৮ জন। বর্তমানে আরও ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies