1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার রংপুর সদর উপজেলায় ধানের শীষের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের নির্বাচনী উঠান বৈঠক হ্যাঁ ভোটের ক্যাম্পেইন উপলক্ষে জয়পুরহাটে জামায়াত আমীরের গণভোটের হ্যাঁ ভোটের বাস নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের শেরপুর উপজেলা মহিলা শাখার বিক্ষোভ মিছিল বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু

৭২ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

রংপুর বিভাগের ৩৩টি এবং রাজশাহী বিভাগের ৩৯টি আসনে (মোট ৭২টি) আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর তিনি বলেন, আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত তালিকা প্রকাশ করবো না, একসাথে আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণা করবো।’ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে রাজনীতির বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমানের সংসদ সদস্য কতজন বাদ পড়ছেন এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে বাদ পড়েছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেয়া হয়েছে।’
আগামী ২৫ নভেম্বর প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হলে তাদের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কী, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আগে আমরা দেখি কারা বিদ্রোহী করে, তারপর সিদ্ধান্ত নেবো।’

তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে সারা দেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান। জোট হবে বিভিন্নভাবে। কার সাথে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমনও হতে পারে— আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না। কিন্তু কার সাথে কার জোট হয়, কেউ ভাবতে পারে না।’

বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে আওয়ামী লীগ ভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। চলে বেলা ২টা পর্যন্ত। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন, কাজী জাফর উল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, আবুল হাসনাত আবদুল্লাহ, রাশিদুল আলম, রমেশচন্দ্র সেন, দীপু মনি।

দলীয় সূত্র জানায়, আগের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা দলটির সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হতো। তবে এবার নির্বাচনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রাজনৈতিক কোনো কার্যক্রম করবেন না বলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে হচ্ছে দলটির মনোনয়ন বোর্ডের সভা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies