1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপরে ৮২তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপরে (বিএমডিএ) পরিচালনা বোর্ড এর ৮২তম সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপরে আয়োজনে (বিএমডিএ) প্রধান কার্যালয়ের সম্মেলন ক-১ এ সভাটি অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপরে পরিচালনা বোর্ড সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপরে (বিএমডিএ) পরিচালনা বোর্ড সভায় উপস্থিত ছিলেন, সাজজাদুল হাসান যুগ্মসচিব (সংযুক্ত) সাধারণ অধিশাখা মন্ত্রীপরিষদ বিভাগ, আখতারুজ্জামান মহাপরিচালক বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর (পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিনিধি), জেলা প্রশাসকের পে কল্যান চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আ.ন.ম.নিয়ামত উল্লাহ রাজশাহী সহকারী পুলিশ সুপার, শামসুল হোদা অতি: প্রধান প্রকৌশলী বিএমডিএ, মোসাঃ সাকিনা খাতুন (পারুল) বোর্ড সদস্য চাঁপাইনব্বগঞ্জ, সাখাওয়াত হোসেন সুইট কৃষিবিদ সিরাজগঞ্জ, এ.কে.এম মোস্তাফিজুর রহমান বাবু উপজেলা চেয়ারম্যান, বিরল, দিনাজপুর, আব্দুর রশীদ বিএমডিএ’র নির্বাহী পরিচালক ও সদস্য সচিব এবং যোবায়ের হোসেন বিএমডিএ’র সচিব উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ড এর ৮২তম সভায়।
বেগম আখতার জাহান বলেন, বরেন্দ্র অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নসহ সারা বাংলার মানুষের খাদ্যের যোগান বৃদ্ধিতে বিএমডিএ’র অবদান আজ আপনাদের চোখের সামনে দৃশ্যমান। কর্তৃপরে একদল দ কর্মী বাহিনীর অকান্ত পরিশ্রমেই মরুর বুকে আজ ফুল ফুটেছে। এক সময়ের ঠাঁঠাঁ, মরুময় বরেন্দ্র অঞ্চল বিএমডিএ’র কল্যাণে আজ সুজলা-সফলা, শস্য-শ্যামলায় পরিণত হয়েছে। যেখানে কোন ফসলই হতো না, সেই বরেন্দ্র অঞ্চলই আজ বাংলাদেশের শস্য ভান্ডার। আমরা বিশ্বাস করি বরেন্দ্রের কল্যাণেই বাংলাদেশ আজ খাদ্য ঘাটতির দেশ হতে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।
বিএমডিএ আজ অত্র এলাকার ব্যপক উন্নয়নের অংশিদার, দেশের কৃষিতে সফলতার অন্যতম ভাগিদার, সর্বপরি এটি একটি স্বঅর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান। আমাদের মূল গর্বের জায়গা এটি। আমরা প্রিপেইড মিটারিং এর মাধ্যমে স্মার্ট কার্ড দিয়ে কৃষকদের সেচ প্রদানের উদ্যেক্তা, আমরা যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিদ্যুতের উপর চাপ কমাতে সোলার পাওয়ার নিয়ে কাজ করছি, তেমনি পানির অপচয় কমিয়ে ভূ-গর্ভস্থ পানির উপর চাপ কমাতে শতভাগ ভূ-গর্ভস্থপাইপ লাইনের মাধ্যমে সেচ প্রদান বিষয়ে কাজ করছি।
আমরা পরিবেশ নির্মল রাখতে যেমন বৃ রোপণ করি, তেমনি উৎপাদন বাড়াতে মানসম্পন্ন বীজ সরবরাহ করে থাকি। আমরা উচ্চমূল্য ফসল চাষে কৃষকদের যেমন উৎসাহ দিয়ে যাচ্ছি যাতে করে তারা অধিক লাভবান হন, তেমনি গ্রামীন মানুষের স্বাস্থ্য সুরায় সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করেছি। সুতরাং বলাই বাহুল্য বিএমডিএর কাজের পরিধি ব্যাপক। তাই আপনারা সব সময় বিএমডিএর পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে কৃষির উন্নয়নে বিএমডিএর অগ্রযাত্রাকে আরো গতিশীল করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies