1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

প্রতিকী পদ্মাসেতু ও মেট্রোরেল বানিয়ে প্রতিভা প্রকাশ করলো খুদে শিক্ষার্থীরা

  • সম্পাদনার সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ প্রতিকী পদ্মাসেতু, মেট্রোরেল ও রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে নিজেদের প্রতিভা প্রকাশ করলো খুদে শিক্ষার্থীরা। বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা আশ্রয়ের এনসিওর প্রকল্পে আয়োজিত বিজ্ঞান মেলায় খুদে শিক্ষার্থীরা এসব নির্মান করে।  বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগীতায় আশ্রয়ের এনসিওর প্রকল্পের উদ্যোগে উত্তররামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এ বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়। উত্তররামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহাদুজ্জামানের সভাপত্তিত্বে এ মেলার উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাদ হোসনে, এনসিওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ সেলিম উদ্দীন, উপজেলা ম্যানেজার মোছাঃ তহমিনা খাতুন, মিনা রানী প্রমুখ। এ মেলার আয়োজক সংস্থা আশ্রয়ের এনসিওর প্রকল্পের প্রকল্প ব্যাবস্থাপক মোঃ সেলিম উদ্দীন বলেন শিশুদেরকে বিজ্ঞান মনষ্ক করা এবং বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে ধারনা দেয়ার জন্যই এ মেলার আয়োজন করা হয়। শিশুদের তৈরি প্রতিকী পদ্মাসেতু, মেট্রোরেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, রাডার, আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্রসহ বিভিন্ন উপকরণ দেখে মেলায় আগত দর্শকরা মুগ্ধ হোন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies