1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

২০৩০ সালের মধ্যে বিশ্বের ৯ম বৃহত্তম বাজার হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে নবম বৃহত্তম ভোক্তা বাজার এবং সরকার বিশ্বের অনেক প্রতিষ্ঠিত বাজারকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি বলেন, ‘আমরা একটি লক্ষ্য নিয়ে কাজ করছি যাতে বাংলাদেশ যুক্তরাজ্য ও জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজার এবং বর্তমান উচ্চ প্রবৃদ্ধির দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ডকে অতিক্রম করতে পারে। আমাদের সে প্রচেষ্টা রয়েছে।’

রোববার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লুতে ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ৬০ বছর পূর্তি উদযাপন ও বিনিয়োগ মেলা ২০২৩ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে প্রায় ১৭ কোটি মানুষ রয়েছে। পাশাপাশি আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ জোরদার করেছি। আমরা মনে করি, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে।’

বাংলাদেশের জনসংখ্যা বিশাল উল্লেখ করে তিনি বলেন, সরকার তাদের (জনসংখ্যা) উপযুক্ত ব্যবহারের জন্য দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ২০২৫ সালের মধ্যে ক্রমবর্ধমান মধ্যবিত্ত ধনী মানুষের সংখ্যা হবে ৩ কোটি ৪০ লাখ এবং ২০৪০ সালের মধ্যে মাথাপিছু আনুমানিক জিডিপি হবে ৫ হাজার ৮৮০ মার্কিন ডলার।

সরকার এই অঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ হতে পারে ৩০০ কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রবিন্দু।’

প্রধানমন্ত্রী ফিকি প্রকাশিত ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১’ শীর্ষক একটি গবেষণা বইয়ের মোড়ক উন্মোচন করেন।
সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies