1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
দিনাজপুর-৬ আসনে হেভিওয়েট দুই প্রার্থীর প্রতিশ্রুতি পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার রংপুর সদর উপজেলায় ধানের শীষের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের নির্বাচনী উঠান বৈঠক হ্যাঁ ভোটের ক্যাম্পেইন উপলক্ষে জয়পুরহাটে জামায়াত আমীরের গণভোটের হ্যাঁ ভোটের বাস নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের শেরপুর উপজেলা মহিলা শাখার বিক্ষোভ মিছিল বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল

রাষ্ট্রপতিকে তপশিল পিছিয়ে সংলাপের প্রস্তাব রওশন এরশাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১০১ বার প্রদশিত হয়েছে

রাষ্ট্রপতিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল পিছিয়ে সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বানের প্রস্তাবনা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

আজ রোববার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান তিনি। সেখানে এই প্রস্তাবনা রাখেন। তার সঙ্গে বঙ্গভবনে যান বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য রাহগির আল মাহি এরশাদ সাদ ও অধ্যক্ষ রওশন আরা মান্নান। এ সময় তাদের সঙ্গে রওশন এরশাদের মুখপাত্র কাজী মো. মামুনুর রশীদও ছিলেন। তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, আপনি রাষ্ট্রের অভিভাবক। সেই বিবেচনাতে আপনি সকল রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানাতে পারেন।’

এ সময় সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।’

জাতীয় পার্টিকে একটি নির্বাচনমুখী দল হিসেবে উল্লেখ করেন তিনি বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছি। জাতীয় পার্টি একান্তভাবে আশা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আপনার সহযোগিতা আমরা একান্তভাবে প্রত্যাশা করি।’

এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সেদিন সাক্ষাতের আগে তিনি মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া চিঠি পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies