1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার রংপুর সদর উপজেলায় ধানের শীষের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের নির্বাচনী উঠান বৈঠক হ্যাঁ ভোটের ক্যাম্পেইন উপলক্ষে জয়পুরহাটে জামায়াত আমীরের গণভোটের হ্যাঁ ভোটের বাস নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের শেরপুর উপজেলা মহিলা শাখার বিক্ষোভ মিছিল বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু

বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

  • সম্পাদনার সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩২৮ বার প্রদশিত হয়েছে

সরকার পতনের এক দফা ও তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতালের ১ম দিনে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বগুড়া  জেলা বিএনপি। রবিবার সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সাবেক এমপি লালু বলেন,ফ্যাসিবাদী সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের নিশিরাতের তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ এই তফসিল মানে না। অবিলম্বে একদলীয় তফসিল এবং দলদাস নির্বাচন কমিশন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, আওয়ামী দুঃশাসনে দিশেহারা মানুষ। দেশের মানুষ এই  ফ্যাসিবাদী জালিম সরকারের হাত থেকে মুক্তি চায়। এই জালিম সরকারের কবল থেকে দেশের মানুষের মুক্তি এবং ভোটাধিকার ফিরিয়ে দিতেই বিএনপি রাজপথে আন্দোলন করছে। দেশের গণতন্ত্র ও মানুষের মুক্তি এবং ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত বিএনপি লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদ চাঁন, বগুড়া জেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ -উল -নবী সালাম, বগুড়া জেলা যুবদলের খাদেমুল ইসলাম খাদেম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহরের বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলেমান আলী, শহর যুবদলের আহ্বায়ক আহসান আবেগ মমি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies