1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে যে চিঠি পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার জবাব দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় মার্কিন হাইকমিশন কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে যান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।
পরে গণমাধ্যমকে আরাফাত জানান, ডোনাল্ড লু’র চিঠির প্রত্যুত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে আমি অ্যাকটিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেছি। তবে চিঠিতে কী ছিল, সে বিষয়ে কিছু বলেননি মোহাম্মদ আলী আরাফাত। পরবর্তীতে জানানো হবে বলে এড়িয়ে যান তিনি।
এর আগে বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে ডোনাল্ড লুর চি‌ঠি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদে‌রের কাছে পৌঁছে দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পরে বেলা ১১টার দিকে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন, সেটি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করার কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies