1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

রুয়েটে ৯৯ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সিন্ডিকেট কমিটির ৯৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো.ফারুক হোসেন, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাটা সফ্ট সিস্টেমস্ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন সদস্য বিতরণ প্রকৌশলী সেখ মো. আলাউদ্দীন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. হাসান আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রাক্তন অধ্যাপক মো. শহীদুর রহমান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম, রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তারিফ উদ্দীন আহমেদ এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। সভায় সচিবের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। এদিন সিন্ডিকেটের ৯৯ তম সভায় রুয়েটের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies