1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

নির্বাচন নিয়ে সংলাপের আর সুযোগ নেই : কাদের

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার প্রদশিত হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে সংলাপের আর সুযোগ নেই। বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেছেন।

এর আগে বেলা ১১টার দিকে পিটার হাস সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করতে আসেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের জন্য যে সময় প্রয়োজন সে সময় এখন আর নেই। কারণ, দেশের সব রাজনৈতিক দলের সাথে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন, তা এখন নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর এশিয়া ডোনাল্ড লু একটি চিঠি লিখেছেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সেই চিঠি নিয়ে এসেছেন আমার কাছে। শুনেছি, এমন দুটি চিঠি আরো দুটি দলের কাছে দেয়া হয়েছে। তাদের একটি বিএনপি, আরেকটি জাতীয় পার্টিকে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির যদি কেউ কেউ আওয়ামী লীগের সাথে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সাথে টেনে আনছি না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।

এদিকে ওবায়দুল কাদেরের সাথে বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেয়া হয়েছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি।

পিটার হাস আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies