1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

যাত্রীশূন্য টার্মিনাল, ছাড়েনি দূরপাল্লার বাস

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৯৭ বার প্রদশিত হয়েছে

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধের শেষ দিনেও যাত্রীশূন্য বাস টার্মিনালগুলো। আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর মহাখালী, গাবতলী বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই বাস টার্মিনাল ছিল একেবারেই সুনসান। বাসের স্টাফরা জানান, অবরোধের দিনগুলোতে বাস টার্মিনালে যাত্রীর দেখা পাওয়া যায় না। ফলে ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। এতে লসের মধ্য দিয়ে যেতে হচ্ছে পরিবহণগুলোকে। এ ছাড়া বাস চলাচল না করায় স্টাফরাও পড়েছেন বিপাকে।

এদিকে আজও রাজধানীতে গণপরিবহণ তুলনামূলক কম দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে অফিসগামী যাত্রীরা দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষায় ছিলেন। বাসাবো, মালিবাগ, বাংলামোটর, ফার্মগেট, তেজগাঁও, আগারগাঁও, কাজীপাড়া, শ্যামলী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে।

অবরোধ কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীতেই বেশ কিছু বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কে রাস্তায় বাস নামাচ্ছেন না পরিবহণ সংশ্লিষ্টরা। সাধারণ মানুষও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। এতে স্বাভাবিক সময়ের ব্যস্ত রাস্তা ও মোড়গুলো ফাঁকা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies