1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

একতরফা তফসিল ঘোষণা করা হবে দেশের জন্য আত্মঘাতী : জামায়াত

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

চলমান অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধাদান এবং হামলা-মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ নিন্দা ও প্রতিবাদ জানান।
ওই বিবৃতিতে তিনি বলেন, জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দী ও আলেম-ওলামার মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে সরকার বিরোধী নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকার জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার সভা-সমাবেশ করতে বাধা দিচ্ছে। শতশত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং সাজানো ও মিথ্যা মামলা দিয়ে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে। মিছিল শেষে সিলেট মহানগরী সুরমা দক্ষিণ সাংগঠনিক থানার সেক্রোটারি ফয়জুল ইসলাম জায়গীরদারসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের ৬৪ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। দেশটাকে এক বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছে। আমি সরকারের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলন দমন করার হীন উদ্দেশ্যে সরকার কূটকৌশলের আশ্রয় নিয়েছে। দেশের জনপ্রিয় মূলধারার বিরোধী দলগুলোকে পাশ কাটিয়ে সরকার গৃহপালিত ও নামকাওয়াস্তে বিরোধী দল তৈরি করে নির্বাচনি বৈতরণী পার করার অশুভ চক্রান্তে মেতে উঠেছে। সরকার সাজানো একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, চক্রান্ত-ষড়যন্ত্র বন্ধ করুন। গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না। বিরোধীদলের ন্যায্য দাবি-দাওয়া মেনে নিন। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। নির্বাচন কমিশনের উদ্দেশে আমরা বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে বিরোধীদলগুলো আন্দোলন করছে। দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বিরোধীদলের অনেক শীর্ষ নেতা এখনো জেলে বন্দী। এমতাবস্থায় একতরফা তফসিল ঘোষণা করা হলে, তা হবে দেশের জন্য আত্মঘাতী। রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছার পূর্বে একতরফা তফসিল ঘোষণা না করার জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, শ্রমিকরা বেতন-ভাতাসহ ন্যায্য দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছে। তাদের দাবি মেনে নিন। তাদের ওপর গুলি চালাবেন না। মানুষ হত্যা করে দেশকে সঙ্কটের দিকে ঠেলে দেবেন না। শুভ বুদ্ধির পরিচয় দিয়ে পতদ্যাগ করুন এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন। অবিলম্বে জুলুম-নির্যাতন বন্ধ করে জামায়াতসহ বিরোধীদলের গ্রেফতার সকল নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
-প্রেস বিজ্ঞপ্তি

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies