1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

জাতিসংঘ ঘোষিত ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ ইন হেলথ সেক্টর’ শীর্ষক সেমিনার

  • সম্পাদনার সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২১৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় জাতিসংঘ ঘোষিত ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ ইন হেলথ সেক্টর’ শীর্ষক আলাচনা সভা ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন পাবনা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ডেপুটি স্পীকার শামসুল হক টুকু। বিডিএমএ পাবনা জেলা শাখার সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিডিএমএ কেন্দ্রীয় কমিটির আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব আবুল কালাম আযাদ ভুইয়া, সদস্য ফরিদুল ইসলাম, খাদেমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, প্রদীপ কুমার দাস, আশরাফুজ্জামান। স্বাগত বক্তব্য দেন, বিডিএমএ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার পর সংবিধানে লিখে গেছেন, দলিল দিয়ে গেছেন। সেই দলিল মোতাবেক চললে, বিশেষায়িত চিকিৎসকদের সাথে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের দাবির সংঘাত হবার সুযোগ থাকে না। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা আরো ভালভাবে নিশ্চিত করা সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিডিএমএ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল হাদী। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies