1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

চমকপ্রদ আয়োজনে রাবিতে নবীনবরণ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২০৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: চমকপ্রদ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের (২০২২-২৩ শিাবর্ষ) শিার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিার্থী মোঃ হারুন-অর-রশিদ কোরআন তেলোয়াত, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিার্থী পিয়াশ সাহা গীতাপাঠ, সংগীত বিভাগের বর্ষা চাকমা ত্রিপিটক ও নাট্যকলা বিভাগের শিার্থী জয়া বাইবেল পাঠ করেন।
নবীনবরণে আবেগ আপ্লুত হয়ে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিার্থী নাসরিফাতুন নাঈম বলেন, ভর্তি যুদ্ধ শেষে নীল সাদা বাসের মতিহারের সবুজ চত্বরে ভর্তির হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ৭৫৩ একরের এ ক্যাম্পারে প্যারিস রোড, কেন্দ্রীয় গ্রন্থাগার, প্রশাসনিক ভবন, কাজী নজরুল মিলনায়তন, শহীদ মিনারসহ প্রতিটি স্থান আমাদের মুগ্ধ করেছে। পাশাপাশি ক্যাম্পাসের বড় ভাই-বোন ও সম্মানিত শিকদের স্নেহপূর্ণ ভালোবাসায় আমরা মুগ্ধ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় নবীন শিার্থীদের স্বাগত জানিয়ে রাবি ভিসি বলেন, শিা হচ্ছে জ্ঞান লাভের একটি প্রক্রিয়া ও ব্যক্তি সম্ভাবনার প্রকৃত শক্তি। শিার্থী তার অন্তর্নিহিত শক্তিকে সম্পদে পরিণত করে থাকে। শিা মানে বইয়ের মাঝে মাথা গোঁজানো নয়, শিা মানে মানব আত্মার বুদ্ধি। আমি নিশ্চিত যে তোমাদের মধ্যে যে অমিত সম্ভাবনা আছে এর পরিপূর্ণ বিকাশে তোমরা সজাগ হবে। তোমাদের যে আকাঙ্খা রয়েছে সেটা বাস্তবের রূপান্তর করবে।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচীনতম শক্তিশালী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় শুধু শিার জন্য সৃষ্টি হয়েছিল। এই উর্বর ভূমিতে যা কিছু পাবা সবই আহরণ কর। এখানে ভালো আছে খারাপও আছে, ভালোটাকে গ্রহণ করে মন্দকে বর্জন করতে হবে। শিকরা তোমাদের পথ দেখিয়ে দিবে, সে পথ ধরে তোমরা আলোকময় জগতের মানুষ হবে।
এসময় তিনি নবীন শিার্থীদের অভিবাদন জানিয়ে সময়ের প্রতি গুরুত্বারোপ করে শিা কার্যক্রমে বেশি করে সময় দিতে আহ্বান জানান।
নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবির, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রদীপ কুমার পাণ্ডেসহ প্রায় চার হাজার নবীন শিার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies