1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

অতিরিক্ত ডিআইজি হলেন আরো ১৫২ পুলিশ কর্মকর্তা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৯০ বার প্রদশিত হয়েছে

চলতি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে ভোটগ্রহণ। এর মধ্যে কয়েক দফা পুলিশ বাহিনীতে পদোন্নতি দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আবারো ১৫২ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হয়েছেন ১৪০ জন। সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২৫ অক্টোবর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার চিঠির উল্লিখিত সব আনুষ্ঠানিকতা পালন শেষে সৃষ্ট ১৪০টি সুপার নিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেয়া হয়েছে।

সুপারনিউমারারি পদ বলতে বুঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ ও লিয়েলে কর্মরত কর্মকর্তারা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগের কোনো আর্থিক সুবিধা তারা পাবেন না।

পদ সৃজনের তারিখ থেকে ১৪০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। দায়িত্ব পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অন্যদিকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া বাকি ১২ জন কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে হবে।

পদোন্নতি পাওয়া ১২ জন কর্মকর্তার মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন উপকমিশনার রয়েছেন। তারা হলেন মুহাম্মদ আশরাফ হোসেন, আনিসুর রহমান, এ বি এম মাসুদ হোসেন, মো: শহিদুল্লাহ ও আসমা সিদ্দিকা মিলি।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দুই উপ-কমিশনার আব্দুল ওয়ারীশ ও মোস্তাফিজুর রহমান পদোন্নতির এ তালিকায় রয়েছেন।

এছাড়া টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার, কুষ্টিয়ার এসপি এ এইচ এম আবদুর রকিব, নৌ পুলিশের এসপি শরিফুর রহমান, বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী ও যশোরের এসপি প্রলয় কুমার জোয়ারদার রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies