1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

২ দিনের অবরোধ ডেকেছে জামায়াত

  • সম্পাদনার সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামী ৮ ও ৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৬ নভেম্বর) জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার একতরফা প্রহসনের নির্বাচন করে আবারো ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সরকারের অপশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষকে কথা বলতে দেয়া হচ্ছে না। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। দেশে চলছে অবিচার-অনাচার। দুর্নীতি ও লুটপাট চলছে অবাধে। দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। বিরোধীদলের লোকদের ওপর যখন-তখন হামলা করা হচ্ছে। গণগ্রেফতার করে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে নেতাকর্মীদের বাড়ি ছাড়া করা হয়েছে। ঘর-বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করা হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে অনেককে পথের ভিখারি বানানো হয়েছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।’

তিনি আরো বলেন, ‘দেশকে বাঁচানো এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামী ৮ নভেম্বর (বুধবার) ভোর ৬টা থেকে শুরু হয়ে ১০ নভেম্বর (শুক্রবার) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের তৃতীয় দফা নতুন কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies