1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

মহাদেবপুরে দুদক কর্মকর্তার সততা স্টোর পরিদর্শন

  • সম্পাদনার সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৫০ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব ও সততার চর্চার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোর পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর সহকারী পরিচালক মো: তানভির আহমেদ। গতকাল রবিবার তিনি উপজেলার সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের স্থাপিত সততা স্টোর পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো: আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। এর আগে সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ হল রুমে নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহাগ। বিশেষ অথিথি ছিলেন দুদকের সহকারী পরিচালক তানভির আহমেদ, উপসহকারী পরিচালক মো: আল মামুন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি অধ্যাপক (অব) আব্দুর রশিদ। আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের নিয়োগপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies