1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

বাস্তবে জাতিসঙ্ঘের কোনো কার্যকারিতা নেই : ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ বার প্রদশিত হয়েছে

বাস্তবে জাতিসঙ্ঘের কোনো কার্যকারিতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতিসঙ্ঘের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, জাতিসঙ্ঘের বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় নেই। সুদান ও গাজায় কী হচ্ছে? জাতিসঙ্ঘের কোনো কার্যকারিতা নেই বাস্তবে। তাদের আসল দায়িত্ব তারা তো পালন করতে পারছে না।

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। আর তাই সন্ত্রাসী দলের সাথে সংলাপ হতে পারে না।

তিনি বলেন, ‘বিএনপি এরই মধ্যে নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে। এমন একটি সন্ত্রাসী দলের সাথে সংলাপ হতে পারে না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমিও বলছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন বিএনপি নিজেই পণ্ড করেছে। তারা নিজেদের জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে দু’টি ঘটনায়- প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে ও একজন পুলিশ সদস্যকে প্রকাশ্যে হত্যা করে। এরপর বিএনপির সাথে আর জনমত থাকার কথা নয়। তাদের আন্দোলন তারাই পন্ড করেছে, আমাদের কিছু করার নেই। পুলিশের সাথে গন্ডগোল তারা শুরু করেছে।

নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সংবিধান যেভাবে বলছে, সেভাবেই আমাদের টার্ম শেষ হবে- জানুয়ারির ২৪ তারিখে। তার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। ইসি নির্বাচন সিডিউল ঘোষণা করবে। এটা সরকারের বিষয় না- এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এর বাইরে আমরা আগেও বলিনি, এখনো বলছি না।

তিনি বলেন, আমরা অন্য কোনো দেশের কথা শুনে পরামর্শ নেব? তারা (বিদেশীরা) কি নেয় আমাদের পরামর্শ? তারা যখন করে না, তাহলে আমরা কেন করব? উই হ্যাভ এ কনস্টিটিউশন। এসব মেনে আমাদের সংবিধানের ব্যাত্যয় ঘটিয়েছি কিনা- তা নিয়ে বন্ধুদের আপত্তি থাকতেই পারে, তারা বলতে পারেন। এটা একটি স্বাধীন নির্বাচন। ইসি ইলেকশন করবে। এ সময় সরকার রুটিন ওয়ার্ক করবে কেবল। সরকারের মন্ত্রীরা সরকারি গাড়ি ও পতাকা ব্যবহার করতে পারবেন না। আমরা আমাদের নিয়ম অনুযায়ী এগিয়ে যাব। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies