1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

যানবাহন শূন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

  • সম্পাদনার সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার প্রদশিত হয়েছে

বিএনপির ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানবাহন শূন্য হয়ে পড়েছে। সকাল থেকে বন্ধ রয়েছে দুরপাল্লার বাস। ঢাকার আশেপাশের এলাকা থেকে সকালে কয়েকটি বাস চলাচল করলেও বেলা বাড়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় বাসসহ অন্যন্য যানবাহন।

বেলা সোয়া ১১টার দিকে নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা গেছে, মহাসড়ক পুরোই ফাঁকা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তার এক পাশে অবস্থান নিয়েছেন।

বাসের জন্য অপেক্ষায় থাকা গাজীপুরগামী যাত্রী আসলাম সিকদার জানান, মনে করেছিলাম বাস চলব। কিন্তু এখানে এসে দেখি একবারেই ফাঁকা। হরতাল হলে আগে তো গাড়ি চলত, এবার ব্যতিক্রম মনে হচ্ছে।

আরেকজন যাত্রী ইউসুফ জানান, এবার কঠিন হরতাল হইতাসে। হেরা বলল বাস চালাইবে। কিন্তু মনে হয় ভয় পাইছে।

এদিকে সকাল থেকে নারায়ণগঞ্জ শহর ও অন্যান্য উপজেলাগুলো বিএনপি নেতাকর্মীদের দখল রয়েছে। তারা খণ্ড খণ্ড মিছিল বের করেছে। পুলিশের সাথে একাধিক স্থানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মিছিল বের করেছে জামায়াত। মিছিল বের করার পর গণতন্ত্র মঞ্চের
ব্যানার কেড়ে নিয়েছে পুলিশ।

অপরদিকে হরতাল বিরোধী মিছিল বের করেছে যুবলীগ। তাতে লোকসংখ্যা ছিল খুব কম।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, ‘বর্তমানে যে পরিস্থিতি তাতে শঙ্কা নেই তা বলতে পারি। তবে একেবারে উড়িয়ে দেয়া যায় না। ওরা বিক্ষিপ্তভাবে আক্রমণ করতে পারে।’

গোলাম মোস্তফা রাসেল বলেন, সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করেছে।

পুলিশ নিজের কাজ করতে এগিয়ে গেলে ওরা পুলিশের ওপরও হামলা করে। পরবর্তীতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, পিকেটিং ও জ্বালাও পোড়াওয়ের সাথে সম্পৃক্ত মোট তিনজনকে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজন কাউন্সিলর রয়েছেন। বাকিদের পরিচয় আপাতত জানা যায়নি। পরবর্তীতে জানাতে পারব।

এসপি আরো বলেন, আমরা ধ্বংসাত্মক কার্যকালাপ কোথাও দেখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। সকালে আমাদের পুলিশের একজন সদস্য বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies