1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

রাস্তা দখল ও অবরোধের হুমকি দিয়ে বিএনপির ইচ্ছা পূরণ হবে না : কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার বলেছেন, দখল ও সড়ক অবরোধের হুমকি দিয়ে বিএনপির দাবি পূরণ হবে না।

তিনি বলেন, ‘অগ্নিসংযোগ ও সহিংসতার হুমকি আসছে। এ অবস্থায় একমাত্র ত্রাণকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের তার হাতকে শক্তিশালী করতে হবে।’

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে এক সেমিনারে বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী স্পষ্ট জানান, সংবিধান অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন হবে।

মন্ত্রী তার বক্তৃতায় মহাসড়কে থ্রি-হুইলার চলাচল অব্যাহত রাখা এবং সড়কে নিরাপত্তায় আইন প্রয়োগের অভাবের বিষয়ে তার হতাশা প্রকাশ করেন।

সড়ক রক্ষায় ওজন নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন কাদের।

সভায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

এর আগে সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টি করতে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দোয়েল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিরো পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে। সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies