1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে সরকার সহিংসতা করতে করতে চায়- মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২৫ বার প্রদশিত হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেন আজ ভোটের অধিকার নিয়ে কথা বলতে হবে? আজকে দলীয় সরকারের অধীনে নির্বাচন চালানোর মধ্য দিয়ে আবারো সঙ্ঘাত ফিরিয়ে আনতে চায় তারা। বিএনপি চায় শান্তিপূর্ণ নির্বাচন।

মির্জা ফখরুল বলেন, যে রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে, তা পুরো জাতির সঙ্কট। যখনই বিএনপি রাষ্ট্র চালনার দায়িত্ব পেয়েছে তখনই এসব নিয়ে কাজ করেছে। এখন সবকিছু বিভক্ত করে দেয়া হচ্ছে। আমরা বিভক্তি চাই না, ঐক্যের রাজনীতি চাই।

শনিবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা বক্তব্যে এসব বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়, কিন্তু এখানকার মানুষ সেটা বিশ্বাস করে না।

তিনি বলেন, বিএনপি সবসময় অসাম্প্রদায়িকতার নয়, সবার সমান অধিকারে বিশ্বাস করে। বাংলাদেশে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পেছনে একটি মহল ঝামেলা তৈরি করছে। রানা দাশগুপ্ত বলেছেন, ‘সরকার চাইলে পূজা সুন্দরভাবে পালিত হবে না চাইলে হবে না।’

মির্জা ফখরুল বলেন, ৩১ দফায় পরিষ্কারভাবে বলা আছে, সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। আমরা শান্তিময়, প্রেমময়, রঙিন বাংলাদেশ গঠন করতে চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies