1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবির ৭৩টি পূজা মন্ডপের নিরাপত্তায় ৪৮২জন আনসার ও ভিডিপি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ শারদীয় দূর্গাপুজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ৭৩টি মন্ডপের নিরাপত্তার জন্য ৪৮২জন আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে।
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য পাঁচবিবি পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ৭৩টি পূজা মন্ডপে ২২জন প্লাটুন কমান্ডার(পি,সি), ৭৩জন সহকারী প্লাটুন কমান্ডার, ২৪১জন পুরুষ ও ১৪৬জন মহিলা আনসার ও ভিডিপি সদস্যকে নিয়োজিত করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তৃপ্তি রানী সরকার জানান, ছোট মন্ডপে ৬জন ও সার্বজনীন মন্ডপে ৮জন করে আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবে। শান্তি পূর্ণ ভাবে পূজামন্ডপ গুলোতে পূজা উদযাপনের জন্য পুলিশ সার্বক্ষনিক টহলে থাকবে বলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান।

উল্লেখ্য যে, এবার উপজেলায় পৌরসভায় ১৫টি, বাগজানা ৭টি, ধরঞ্জী ১২টি, আয়মারসুলপুর ৮টি, বালিঘাটায় ৮টি, আটাপুর ৯টি, মোহাম্মদপুর ৩টি, কুসুম্বা ৮ টি ও আওলাই ইউনিয়নে ২ টি পুজা মন্ডপে শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies