1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

আরএমপি’র সিসি ক্যামেরায় ধরা পড়লো তিন ছিনতাইকারী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি অটোরিক্সা ও দুটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ আক্টেবর) ভোর ৫টায় মহানগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ ও কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং একটি অটোরিক্সা ও দুটি ব্যাটারি উদ্ধার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ আকাশ (১৯), সে মহানগরীর বোয়ালিয়া থানার সিপাইপাড়া এলাকার মৃত আলমের ছেলে, মোঃ রাহিম (১৯), সে একই এলাকার মোঃ আনোয়ার হোসেন মুক্তারের ছেলে ও ও মোঃ রিয়াজ আলী (২০), সে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়াএরঅকার মৃত টুকু মিয়ার ছেলে।
সোমবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গত (২ অক্টোবর) রাত পৌনে ৯টায় রাজপাড়া থানার লীপুর মোড় হতে যাত্রীবেশে তিন ব্যক্তি দামকুড়া হাটে যাওয়ার কথা বলে মোঃ নজরুল ইসলামের অটোরিক্সায় উঠে। এদিন রাত সাড়ে ৯টায় দামকুড়া থানার জোতরাবোন এলাকায় পৌঁছাইলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা পিছন থেকে নজরুলের গলা চেপে ধরে চোখে মরিচ লাগিয়ে দেয়। এরপর তারা নজরুলকে এলোপাতাড়ি মারপিট করে এবং তাঁর অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর গত (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ওই সকল ছিনতাইকারীরা মোঃ সেন্টু মিয়ার কাছ থেকে একই ভাবে দামকুড়া থানার জোতরাবোন এলাকা হতে অটোরিক্সা ছিনিয়ে নেয়। এই দু’টি ঘটনায় দামকুড়া থানায় পৃথক দুটি মামলা রুজু হয়।
মামলার পর রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আকাশকে গ্রেফতার করে এবং তাঁর দেওয়া তথ্যমতে একই এলাকা থেকে সোমবার ভোর ৫টায় অপর আসামি রাহিমকে গ্রেফতার করে পুলিশ। আসামি আকাশ ও রাহিমের দেওয়া তথ্যমতে সকালে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি রিয়াজকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, মহানগরীর কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মোঃ রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের নেতৃত্বে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান ও সঙ্গীয় ফোর্স।
পরবর্তীতে দামকুড়া থানা পুলিশের ওই দল আরএমপি’র অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্যমতে দামকুড়া থানার সুলিতলা ব্রিজের নীচ হতে ছিনতাই করা অটোরিক্সার দুইটি ব্যাটারি ও আশগ্রাম হতে একটি ব্যাটারিবিহীন অটোরিক্সা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies