1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

জো বাইডেনের ২ সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে : কাদের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জো বাইডেনের দুটি সেলফিতে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে সোনারগাঁও থানা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতে জি সম্মেলন ও আমেরিকাতে নৈশভোজে প্রধানমন্ত্রীর সাথে সেলফিতে সব পরিষ্কার হয়ে গেছে। তাই এখন বিএনপির জ্বালা। পদ্মা সেতু, চিটাগাংয়ে টানেল, এলিভেটেড এক্সপ্রেস, একদিনে শতাধিক সেতু উদ্বোধনে বিএনপির অন্তঃজ্বালা হয়ে গেছে। বিএনপির সাথে আর কোনো সমঝোতা চলবে না। তোমরা জনগণের শত্রু। জনগণের শত্রুর সাথে আওয়ামী লীগ কোনো সমঝোতা করবে না।

তিনি বলেন, অচিরেই তেল চাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। তার ওপর আস্থা রাখেন। তিনি দিন রাত পরিশ্রম করে চলেছেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম বলেন আওয়ামী লীগের সময় শেষ কিন্তু প্রকৃত কথা হলো বিএনপি ও ফখরুলদের সময় শেষ। আপনার মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বাদ দেন। তত্ত্বাবধায়ক সরকার মরে গিয়ে এখন ভূত হয়ে গেছে। এ ভূত মাথা থেকে নামান। এটা এখন কবরস্থানে শায়িত। নির্বাচনে আসেন। নইলে সব হারাবেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন কোয়ার্টার ফাইনাল, সামনে সেমিফাইনাল, ফাইনাল হবে জানুয়ারিতে। এবার খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের মানুষ ভুল করবেন না। তিনি এ নারায়ণগঞ্জকে অনেক দিয়েছেন। আশা করি নারায়ণগঞ্জবাসী এর প্রতিদান দিবেন। আগামীতে আরো দিবেন।

সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল বলেছেন ঢাকাকে অচল করে দিবে। আমরা বলতে চাই দেশের মানুষই আগামীতে বিএনপিকে অচল করে দিবে। এ নারায়ণগঞ্জই যথেষ্ট বিএনপিকে রুখে দিতে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

আরো উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মঈনুল হাসান নিখিল, নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ ও মারুফুল ইসলাম ঝলক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies