1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার প্রদশিত হয়েছে

পাবনা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলা ও নারী, শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা ওলামা মাশায়েকের ব্যানারে শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমআ পাবনা শহরের চাঁপা বিবি ওয়াকফ এস্টেট মসজিদ কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ওলামা মাশায়েক নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘দখলদার ইহুদিবাদী ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও নির্বিচার বোমা হামলা হরে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দেয়। এর চেয়ে নির্লজ্জ ভন্ডামি আর কিছু নেই।’

ফিলিস্তিনিদের স্বাধীন ভূখণ্ড ফিরিয়ে দিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আমরাও যুদ্ধে যেতে চাই। আমাদের জীবন দিয়ে হলেও স্বাধীন ফিলিস্তিন এবং পবিত্র জেরুজালেমকে মুক্ত করে তার পবিত্রতা রক্ষা করবো।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies