1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাবির ৪ শিার্থীর অভিনব প্রতিবাদ

  • সম্পাদনার সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে অভিনব সাজে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিার্থী। বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ প্রতিবাদ জানান তারা। সরোজমিনে গিয়ে দেখা যায়, একজন শিার্থী ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে শিকলে বাঁধা অবস্থায় রয়েছেন। তাকে পিছন থেকে টেনে ধরেছেন তিনজন শিার্থী। খোঁজ নিয়ে জানা যায়, ফিলিস্তিন পতাকা গায়ে শিার্থীকে ফিলিস্তিন দেশের প্রতিকৃতি হিসাবে সাজানো হয়েছে অন্যদিকে যারা তাকে টেনে ধরছেন সেখানে ইন্ডিয়া, ইসরাইল ও যুক্তরাষ্ট্র এই তিনটি রাষ্ট্রকে বুঝানো হয়েছে। যাদের সমর্থনে ইসরাইল মুসলমান দেশ ফিলিস্তিনের উপর অমানুবিক নির্যাতন করার সাহস পাচ্ছে। প্রতিবাদী এমন চিত্রের বিষয়ে জানতে চাইলে, ইসলামিক স্টাডিজ বিভাগের শিার্থী সালাউদ্দিন বলেন, ফিলিস্তিনদের অত্যাচারের বিষয়টি ফুটিয়ে তুলতে এমন প্রতিবাদী চিত্র তুলে ধরেছি আমরা। আমি ফিলিস্তিন রাষ্ট্র সেজেছি আর আমাকে পিছন থেকে অবরুদ্ধ করে রেখেছে তিনজন শিার্থী সেখানে ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এ তিনটি রাষ্ট্র বুঝানো হয়েছে। ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের সমর্থনের ফলেই এমন অমানবিক নির্যাতন ও হত্যাকান্ডের সাহস পাচ্ছে ইসরাইল। সালাউদ্দিন আরও বলেন, দূর থেকে দেখে আমাদের যতটুকু করণীয় ফিলিস্তিন ভাইদের জন্য আমরা করবো। এ জন্যে যদি আমাদের জীবনও দিতে হয় আমরা দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। ইংরেজদের কাছে পরাজিত হয়ে নবাব সিরাজুদ্দৌলা বলেছিলেন বাঙালিরা যদি একটি করে পাথর মারতো তাহলে ইংরেজরা যুদ্ধ করার সাহস দেখাতো না পাশাপাশি পালানোর জায়গাটুকু পেতো না। আজকে যদি বিশ্বের মুসলমানরা একত্রিত থাকতো তাহলে ইসরায়েল এমন সাহস দেখাতে পারতেন না। আমি সর্বস্তরের মুসলমানদের আহবান জানাবো তারা যেন একত্রিত হয়ে ফিলিস্তিনদের সমর্থন জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies