1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ শীর্ষ মাদক কারবারী গ্রেফতার

  • সম্পাদনার সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী হতে ৫.১ কেজি গাঁজাসহ মোঃ শওকত আলী (৪৫) নামে এক শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৬টায় মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শীর্ষ মাদক কারবারী মোঃ শওকত আলী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ভদ্রা (জামালপুর) গ্রামের মোঃ লিয়াকত আলীর ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী উত্তর পাড়ায় মোঃ শওকত আলী এর বসত বাড়ীতে একজন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদ পাওয়া মাত্রই সকাল সোয়া ৬টায় মোঃ শওকত আলীর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ৫.১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব আরও জানায়, মোঃ শওকত আলী রাজশাহী মহাগরীর একজন শীর্ষ মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা অজ্ঞাতস্থান হতে সংগহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার পিসিপিআর যাচাই করে জানা যায় যে, পূর্বে তার আরো ৫টি মাদক মামলা ও ১টি মারামারির মামলাসহ সর্বমোট ৬টি মামলা রয়েছে।
গ্রেফতার শীর্ষ মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies