1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না-মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ বার প্রদশিত হয়েছে

খালেদা জিয়াকে জেলে রেখে বা অসুস্থ রেখে কোনো শর্তে বিএনপি আগামী নির্বাচনে যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পরিষ্কার কথা, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শর্ত বা আপসের প্রশ্নই আসে না।’ মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে না দিলে পরিণতি ভালো হবে না। খালেদা জিয়ার কিছু হলে তার দায় দায়িত্ব সরকার নিতে হবে।’

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, লন্ডনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এত অশালীন, কুরুচিপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল জায়গা থেকে দিতে পারেন, সেটা আমরা ভাবতেও পারি না। তার বক্তব্যে প্রমাণ হয়েছে এ দেশের মালিক একজন। এ দেশে শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। বিচার বিভাগ তিনিই নিয়ন্ত্রণ করেন। তিনি আইন আদালতের তোয়াক্কা করেন না। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে কথা তিনি বলেছেন, তাতে ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসাই ফুটে উঠেছে।

খালেদা জিয়ার ৮০ বছর বয়স হয়েছে, অসুস্থ তো হবেনই, সময় হয়ে গেছে, এতো কান্নাকাটি করে লাভ নেই- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, কতটা অমানবিক হলে এ ধরনের কথা তিনি বলতে পারেন।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে শর্ত দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো শর্তসাপেক্ষে তিনি বিদেশে যাবেন না এটা পরিবার থেকে বলে দেওয়া হয়েছে। বেগম জিয়াকে হাসপাতালে রেখে কেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেও বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এটা একেবারেই পরিষ্কার কথা।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমরা তো জোর করে তাকে বিদেশে নিয়ে যেতে পারি না। এখন চিকিৎসা যেভাবে হচ্ছে সেইভাবেই চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি, জনগণের আন্দোলনে সরকারের পতন হবে। তখন খালেদা জিয়া মুক্তি পেয়ে বিদেশে উন্নত চিকিৎসা পাবেন।

এ সময় রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহিংসা থেকে বিরত থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। এ জন্যই আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলি। আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies