1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

নৌকা সবার ঘরে শান্তি এনেছে, ভুলে গেলে নিজের পায়ে কুড়াল মারবেন: এমপি মকবুল

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২২০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন বলেছেন, ‘দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। ছোট শিশুরা বছরের প্রথমদিনে নতুন বইয়ের ঘ্রাণ নিতে নিতে বাড়ি যায়। ১৫ বছর আগে সারের জন্য কৃষকদের দৌঁড়াতে হয়েছে। এখন আর কাউকে দৌঁড়াতে হয় না। বিদ্যুত ছিল না, সারারাতে বিদ্যুত পেতেন না। ১৬০০ মেগাওয়াট বিদ্যুত ছিল, বর্তমান সরকার এসে ৩৩০০ মেগাওয়াট করেছে। প্রয়োজন না থাকলেও দুই ঈদে চাল দেয়া হচ্ছে, টিসিবির পণ্য দেয়া হচ্ছে। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। সরকার সবার ঘরে শান্তি এনেছে। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে। এসব ভুলে গেলে নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন। গত ১৫ বছরে নৌকা দেশের উন্নয়ন এনেছে। তাই নৌকার বাইরে যাবার কোনো বিকল্প নেই।’ পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ। সভার শুরুতে সকল মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের সভাপতি
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, ভাঙ্গুড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বিবি পাইলট উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুল ইসলাম, অষ্টমিনষা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের সচিব মারুফুল ইসলাম।

উল্লেখ্য, অষ্টমনিষা ইউনিয়নের অসহায়, দুস্থ্য ও দরিদ্র মানুষকে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় আনা হয়েছে। এর মধ্যে বয়স্ক ভাতা ৬৪৯ জন, বিধবা ভাতা ৪০৮ জন, প্রতিবন্ধী ভাতা ৩৫০ জন, হরিজন ভাতা ১২ জন, ভিডাব্লিউবি ৩৫৫ জন, মাতৃত্বকালীন ভাতা ১৪১ জন, খাদ্যবান্ধব সহায়তা ৮৫৬ জন, টিসিবির পণ্য বিতরণ ৮৬৮ জন, ভিজিএফ ১২৭০ জন, মুক্তিযোদ্ধা ভাতা ৫ জন, ৩৫টি মসজিদ ও ২টি মন্দিরে সহায়তা, গৃহ পূনর্বাসন ৭ জন এবং অতি দরিদ্র্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (৪০ দিনের কর্মসূচী) ৮২ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies