1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

টেক ব্যাক বাংলাদেশ, এ সরকারের দিন শেষ : গয়েশ্বর

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৮ বার প্রদশিত হয়েছে

টেক ব্যাক বাংলাদেশ, এ সরকারের দিন শেষ। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছি। বাংলাদেশের মালিক জনগণ, আমরা সেই মালিকানা ফেরত দিতে চাই।

বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শেরপুরে সিলেট বিভাগীয় রোড মার্চে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

এই রোড মার্চ ও সমাবেশ সফল করার জন্য মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজারের শেরপুরে মিলিত হয়েছেন। সন্ধ্যায় মৌলভীবাজারের শেরপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান -এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল, যুবদল কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও ছাত্রদল কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

এছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সাখায়াত হোসেন জীবন, যুবদল কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলে সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মৌলভীবাজার জেলা যুবদলে সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক জিএমএ মেক্তাদির রাজু, সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলে সভাপতি রুবেল আহমেদ ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies