1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

  • সম্পাদনার সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩১ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৭ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে এয়ারপোর্ট থানার বায়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গার আঃ রহমানের ছেলে মোঃ সাদেক আলী (৪৫), মো: হাবিবুর রহমানের ছেলে মোঃ আলাউদ্দিন (২৪), মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ সাকোয়াত হোসেন (৩৩), মোঃ সোহরাব হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪৫), একই থানার বায়াপাড়ার মোঃ সাজাহান আলীর ছেলে মোঃ জুয়েল রানা (২৮), মৃত কামাল হোসেনের ছেলে মোঃ সুমন আলী (৪০) ও মৃত বেনু সরকারের ছেলে মোঃ কিরন আলী (২৬)।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, এয়ারপোর্ট থানার বায়ারহাট বাজারের বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি’র একটি কক্ষের ভিতরে কতিপয় জুয়াড়িরা তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করে মহানগর ডিবি পুলিশের একটি দল।
এ ব্যপারে আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জুয়া আইনে মামলা রুজু হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies