1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রাজনৈতিক সংকট উত্তরণে ইসলামী আন্দোলনের তৃণমুল প্রতিনিধি সম্মেলন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৬২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে পাবনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমুল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা সদর উপজেলা শাখার উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম। প্রধান বক্তার বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সংগঠনের পাবনা জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আরিফ বিল্লাহ, সহ-সভাপতি মুফতি নাজমুল হাসান, সেক্রেটারি সাইফুল ইসলাম, আবুল হোসেন, আলহাজ্ব আহমদ হোসেন।

বিশেষ বক্তার বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার সভাপতি হাফেজ ওমর ফারুক।

বক্তারা বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন এবং অথর্ব নির্বাচন কমিশনারের পদত্যাগ ও সংখ্যাানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies