1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

ধৈর্য্য সহকারে কাজ কারলে সফলতা আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • সম্পাদনার সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

রাতুল সরকার, রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকারের সময়ে ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করা হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। তাই বাড়িতে বসে প্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে ধৈর্য্য সহকারে কাজ কারলে সফলতা আসবে।
সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের হলরুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক এবং যুব নারীদের কর্মস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিভিন্ন বিষয়ে উন্নয়ন হয়েছে, ভাবতে অবাক লাগে, বিগত সময়ে আমরা কিভাবে কাজ করতাম আর কিভাবে কাজগুলি শিখেছিলাম। কয়েক বছরের ব্যবধানে আজকে নতুনদের জন্য ফ্রিল্যান্সিঙের জগতে আসাটা যতোটা সহজ হয়েছে, সেটি আসলে বলার মতো নয়। সেই সময়, খুব বেশি মানুষের বাসায় কম্পিউটার ছিল না। বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এটি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
তাই ফ্রিল্যান্সিং এর জগতে নতুনদের আসতে এখন আর খুব বেশি কোনো সমস্যা হয় না। ফ্রিল্যান্সিং সর্ম্পকিত সমস্ত তথ্য ইন্টারনেটেই আছে। গুগল কিংবা ইউটিউবে ঘাটাঘাটি করলে এই বিষয়ে আরো জানা সম্ভব।
সরকারিভাবে প্রশিক্ষণের পাশাপাশি বর্তমানে বিভিন্ন প্রফেশনাল মানের অনলাইন কোর্স থেকে শুরু করে অনেক ভালো ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। যেখানে ট্রেনিং করে দক্ষতা অর্জন করতে পারবেন।
তাই ধৈর্য্য সহকারে কাজ কারলে সফলতা আসবে। তবে পথটা দুর্গম ও কষ্টকর হলেও ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে এটি কোনো সমস্যা হবে না।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মাসুদ লতা, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা এসএমজি আজম, প্রশিক্ষক মৌমিতা ঘোষ ও বির্কম কুমার প্রমুখ।
২৫ দিনের এই প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies