1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

মোটরসাইকেলে কাগজ চাওয়া নিয়ে তর্ক : ছুরিকাঘাতে যুবক খুন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৬৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় পুরনো মোটরসাইকেল কেনার পর কাগজপত্র নিয়ে বিরোধের জেরে রিকো হোসেন (৩৫) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত আটটার দিকে সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ছাতিয়ানি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিকো ছাতিয়ানি পশ্চিমপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। তার নামে থানায় চাঁদাবাজি, মাদকসহ ৬টি মামলা রয়েছে। একইসঙ্গে অভিযুক্ত ভোলার নামেও চাঁদাবাজি, মাদকসহ ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে ভোলার কাছ থেকে একটি পুরনো মোটরসাইকেল কেনেন রিকো। সেই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে ভোলা মোটরসাইকেলের কাগজপত্র রিকোকে দেয়ার সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ভোলার ছুরিকাঘাতে গুরুতর আহত হন রিকো। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মোটরসাইকেলের কাগজপত্র চাওয়া নিয়ে ভোলাকে মারধর করেছিল রিকো। তবে সেই ঘটনায় ভোলা কোথাও অভিযোগ করেনি। আজকে কাগজপত্র দেয়ার সময় তাদের ওই ঘটনা নিয়ে তাদের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হলে এক পর্যায়ে ভোলার ছুরিকাঘাতে রিকো মারা যায়।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দেবার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies