1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ইলিয়াস হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মানববন্ধন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৮৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার গয়েশপুরে ইলিয়াস হোসেন (২৮) নামের এক তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে মহাসড়কের দু’পাশে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। শুক্রবার (৪ আগস্ট) বেলা ২টার দিকে সদর উপজেলার জালালপুরের নতুনপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ অবরোধ শুরু হয়। পরে প্রশাসনের আশ্বাসে এলাকাবাসী বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেন।

এর আগে জুমার নামাজের পর পরই আশপাশের মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নতুনপাড়ার মহাসড়কে জড়ো হন এলাকাবাসী। দুপুরে সোয়া ২টার দিকে তারা মহাসড়কের দুইপাশে দাঁড়িয়ে যান। এক পর্যায়ে দুইপাশের যানবাহন আটকে দিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুপাশে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। অবরোধের এক পর্যায়ে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিকে অপেক্ষা করেই এলাকাবাসী অবরোধ চালিয়ে যান।

এলাকাবাসীদের অভিযোগ, ইলিয়াস এলাকায় খুবই ভালো ছেলে হিসেবে সুনাম ছিল। সে কোনো সন্ত্রাসী, দুর্বৃত্ত এমনকি কোনও রাজনৈতিক দলের সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন না। কিন্তু তাকে যেভাবে দুই হাত পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাতে এলাকাবাসী ক্ষুব্ধ। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

অবরোধের চলাকালে প্রশাসনের কাউকে দেখা যায়নি। প্রায় দুই ঘণ্টার মাথায় গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই উপস্থিত হন। এর কিছুক্ষণ পরেই সদর থানা পুলিশেরও একটি দল উপস্থিত হয়। পরে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং যানচলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘খবর পেয়ে আমি এখানে উপস্থিত হবার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারা অবরোধ তুলে নেবার পর যানবাহন চলাচল হয়।’

উল্লেখ্য, গত রোববার (৩০ জুলাই) দুপুরে পাবনা শহরে ব্যবসায়ী কাজের কথা বলে বাড়ি থেকে বের হয় তাঁত ব্যবসায়ী ইলিয়াস। এরপর গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না আসায় পরিবার বিভিন্ন আত্মীয় স্বজন ও পাড়া মহল্লায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় না।

এর পরদিন সোমবার (৩১ জুলাই) সকালে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা এলাকার রাস্তার পাশে দুই হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত ইলিয়াস পাবনার জালালপুর নতুন পড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies