1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিএনপির অগ্নিসন্ত্রাসের রূপ আমরা আবারো দেখলাম : প্রধানমন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৬৯ বার প্রদশিত হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আবারো বিএনপির ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাসের রূপ প্রত্যক্ষ করেছে। কারণ বিরোধী দলের কর্মীরা তাদের অবস্থান কর্মসূচির সময় বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে। রোববার গতকালকে (শনিবার) শহরে বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা গতকাল তাদের ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাসের রূপ আবারো দেখলাম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম পর্যায়ে সারা দেশে আরো ৫০টি নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে এ কথা বলেন।

রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে ৫০টি মসজিদের উদ্বোধন করেন।

শেখ হাসিনা বলেন যে- বিএনপি ইসলামের নামে রাজনীতি করে, কিন্তু ধর্মীয় কাজে তাদের আন্তরিকতা নেই, বিএনপি যা করেছে তা দেখানোর জন্যই করেছে।

তিনি বলেন, ‘আপনারা তাদের চরিত্র জানেন, তারাতো সন্ত্রাসী। আপনারা গতকালও অগ্নিসংযোগের সহিংসতা দেখেছেন। তারা বেশ কয়েকটি বাস পুড়িয়ে দিয়েছে। ২০১৩ ও ২০১৪ সালেও তারা চলমান বাস, ট্রেন, লঞ্চ, অফিস ও স্কুল জ্বালিয়েছে।

এ ধরনের সন্ত্রাসীরা যাতে আর দেশের ক্ষতি করতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সারা দেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে এ পর্যন্ত ২৫০টি মসজিদ নির্মাণ করা হয়েছে।
সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies