1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিলো বিএনপি, উদ্বৃত্ত ২ কোটি টাকা

  • সম্পাদনার সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৪৬ বার প্রদশিত হয়েছে

গত ২২ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। রোববার দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিএনপির প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।

জমা দেয়া তালিকায় দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দলটির মোট আয় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। এখানে আয়ের উৎস হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক এফডিআর থেকে অর্জিত সুদের কথা উল্লেখ করা হয়েছে।

বিএনপির মোট ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। ব্যয়ের খাত হিসেবে অফিসের বিভিন্ন খরচ, পোস্টার ও লিফলেট ছাপানো, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র, বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, নিহত-আহত নেতা-কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা, বিভিন্ন ইফতার মাহফিল এবং বিবিধ খরচের কথা উল্লেখ করা হয়েছে।

আয়-ব্যয়ের হিসাব শেষে দলটির মোট উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা উল্লেখ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies