1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে ৪শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৩৯ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৪শ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

এর আগে, বৃহস্পতিবার দিনগত রাত ৯ টার দিকে পাঁচবিবি উপজেলার মাথখুর এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি হলেন পাঁচবিবি উপজেলার মাথখুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে ছামিরুল ইসলাম (২৪)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার মাথখুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তিনি বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পরবর্তীতে জেলার মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছিল।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন অঞ্চলে মাদক কেনাবেচা করে আসছেন। গ্রেফতার ব্যক্তি পেশাদার মাদক কারবারি।

পরবর্তীতে আটক আসামির বিরুদ্ধে জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies