1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

এক দিন পিছিয়ে বিএনপির মহাসমাবেশ শুক্রবার

  • সম্পাদনার সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

বিএনপির বৃহস্পতিবারের সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার দুপুর ২টায় করার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

রাজধানীর নয়াপল্টনেই সমাবেশ করবেন বলে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসি বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে পূর্বঘোষিত মহাসমাবেশের ঘোষণা দিচ্ছে।’

বিএনপি মহাসচিব বরলেন, ‘আশা করি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে কোন প্রতিষ্ঠান বাধার সৃষ্টি করবে না। আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে কোন গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করার অপচেষ্টা দেশবাসী মেনে নেবে না। এমন অপচেষ্টার সঙ্গে নিয়োজিতরা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারী হিসেবেই বিবেচিত হবেন। সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে পুলিশসহ ডিএমপিকে শুক্রবার এই শান্তিপূর্ণ মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাই।’

সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে সপ্তাহখানেক আগে ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। তবে আজ রাত পর্যন্ত সমাবেশটি কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়টি চূড়ান্ত না হওয়ায় নতুন ঘোষণা আসলো বিএনপির পক্ষ থেকে।

২৭ জুলাইয়ের মহাসমাবেশের জন্য বিএনপি’র পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে অনুমতি চেয়েছিল বিএনপি। অন্যদিকে বিএনপি কে গোলাপবাগের মাঠে সমাবেশ করতে বলেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies