1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

জনগণের ভোটের সত্যিকারের নির্বাচন চাই: জিএম কাদের

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৪৭ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এখন যেমন সংবিধান লঙ্ঘন করা হচ্ছে, ঠিক তেমনি ২০০৭ সালেও সংবিধান লঙ্ঘন করা হয়েছিল।২০০৭ সালের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। ওয়ান ইলেভেন স্থগিত করে সেটিকে। তারপরে দুবছর পরে নির্বাচন করা হয়েছে। এটি কিন্তু সংবিধান অনুযায়ী হয়নি। সংবিধানের কোনো ধারাতে দুবছর পরে নির্বাচন করার কথা উল্লেখ নেই।

রোববার দুপুরে গণমাধ্যমে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

জিএম কাদের আরও বলেন, যদি কোনো জটিলতার কারণে নির্বাচন করা সম্ভব না হয়, তা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত পেছানো যেতে পারে। সংবিধানে কিন্তু সেটা এখনো আছে। তখনো ছিল। সুতরাং ওই নির্বাচনটাও সঠিক হয়নি।

পরবর্তীকালে সেটিকে বৈধ করা হয়েছে। সেটি কিন্তু এখনো বৈধ হয়নি। তবে জনগণ মেনে নিয়েছে। জনগণের স্বার্থে জনগণ যদি মেনে নেয়, সেটিই আমি বৈধ মনে করি। কাজেই সংবিধান এখানে কোনো প্রশ্ন নয়, যেটা জনগণ মেনে নিয়েছে, জনগণের স্বার্থে সেটাতে আপত্তি জানার কেউ নেই।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কাজেই আমরা বারবার বলতে চাই, আমরা সংবিধানের বিরুদ্ধে নই, কিন্তু আমাদের কথা হলো নির্বাচন মানে, সত্যিকার জনগণের ভোটে নির্বাচন হতে হবে। জনগণের ভোটের সেই নির্বাচন আমরা দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies