1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২০৯ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন”এই প্রতিপাদ্যে’কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যেদিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা কালাই পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আলহাজ মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস। এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো.হাসান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন দফতরের প্রতিনিধি ও উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি বলেন, বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোনো সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়ে সেদিকে দপ্তরপ্রধানের ভূমিকা রাখতে হবে। আমরা চাই একজন নাগরিকের সরকারি সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies